উত্তরদিনাজপুর

ভ্যানে করে স্কুলের সরস্বতী প্রতিমা আনার পথে লড়ি ধাক্কায় মৃত্যু হল দশম শ্রেনীর ছাত্রের

ভ্যানে করে স্কুলের সরস্বতী প্রতিমা আনার পথে লড়ির ধাক্কায় মৃত্যু হলো দশম শ্রেনীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে উত্তর দিনাজপুরের করনদিঘীর পিছলা গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ছাত্রের নাম  রাকেশ পাল( ১৭) । মর্মান্তিক এই দুর্ঘটনার পর করনদিঘী হাইস্কুলের ছাত্ররা পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে ঘন্টা খানেক ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। 

        জানা গিয়েছে, গতকাল রাত দশটা নাগাদ করনদিঘী হাইস্কুলের দশম শ্রেনীর কয়েকজন স্কুলের পুজোর জন্য সরস্বতী প্রতিমা আনতে
যায়। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ভ্যানে করে প্রতিমা আনার পথে পিছলা এলাকায় রায়গঞ্জগামী পাথর বোঝাই লড়ি ধাক্কা মারলে গুরুতর জখম হয় রাকেশ পাল নামে এক ছাত্র। প্রথমে তাকে করনদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পড়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারনে রাতেই তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ ভোরে মৃত্যু হয় রাকেশের। এই ঘটনায় করনদিঘী হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/57WzlDf8H2Q